Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য জন্মদাতা পিতাকে কুড়ুল দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জন্মদাতা পিতাকে কুড়ুল দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জন্মদাতা পিতাকে কুড়ুল দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :জন্মদাতা পিতাকে কুড়ুল দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে। গুরুতর ভাবে আহত হল জন্মদাতা পিতা। ঘটনা বিশালগড় থানাধীন রামছড়া কালীটিলা এলাকায়। নেশাগ্রস্ত অবস্থায় পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে ছেলে মনোরঞ্জন সরকার ধারালো কুড়ুল দিয়ে বুধবার গভীর রাতে তার বাবা জীবন সরকারকে এলোপাথাড়ি আঘাত করে হত্যার চেষ্টা করে।

তার বাবার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে মনোরঞ্জন সরকার। ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তর নেতৃত্বে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহাকুমা হাসপাতালে। পুলিশ ধারালো কুড়ুলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha