Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য কংগ্রেসের পতাকা দিতে কংগ্রেস ভবনে এসেছিলেন প্রদ্যোত : সুদীপ

কংগ্রেসের পতাকা দিতে কংগ্রেস ভবনে এসেছিলেন প্রদ্যোত : সুদীপ

কংগ্রেসের পতাকা দিতে কংগ্রেস ভবনে এসেছিলেন প্রদ্যোত : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :বুধবার সন্ধ্যায় প্রদেশ কংগ্রেস ভবনে সামনে গিয়ে কংগ্রেসের দলীয় পাতাকা দিয়ে আসেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। তারপর রাজনৈতিক মহলে শুরু হয় নতুন করে গুঞ্জন। এইবার সকল জল্পনায় জল ঢাললেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

সুদীপ রায় বর্মণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ অনেক আগেই জানিয়েছিলেন এআইসিসি পাঠানো কিছু পতাকা তাঁর কাছে রয়েছে। তখন তিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মণকে বলেছিলেন সেই পাতাকা গুলি দিয়ে জাওয়ার জন্য। সেই মোতাবেক বুধবার পতাকা গুলি ফিরিয়ে দিয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ নিজের কথা রাখলেন। প্রদ্যোৎ কিশোর দেববর্মণ প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন সময় এই পাতাকা গুলি এআইসিসি পাঠিয়েছিল। সুদিপ রায় বর্মণ এক ধাপ এগিয়ে এইদিন বলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণের ডিএনএ কংগ্রেসের। অধিকাংশ বিজাপি নেতার ডিএনএ কংগ্রেসের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha