Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

বাসের চাকার নিচে পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ মে :ফের মর্মান্তিক যান দুর্ঘটনা সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে। বাস গাড়ির চাকার নিচে পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের। ঘটনা আমতলি থানার অন্তর্গত দারগা বাড়ি এলাকায়। মৃত যুবকের পরিচয় জানা যায় নি।

মৃত যুবক এলাকায় মানসিক ভারসাম্যহীন হিসাবে পরিচিত। জানা যায় উদয়পুর থেকে আগরতলা গামী TR-07-1258 নাম্বারে বাস গাড়িটি দ্রুত গতিতে থাকায় কারনে নিয়ন্ত্রণ হারিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ঐ যুবকের। সাথে সাথে উত্তেজিত জনতা ভাংচুর চালায় ঘাতক গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনীর কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান বাস গাড়িটি দ্রুত গতিতে এসে মানসিক ভারসাম্যহীন যুবককে ধাক্কা মারে। এতে ঐ যুবক বাস গাড়ির পিছনের চাকার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ঐ যুবকের।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha