Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ রোগীদের

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ রোগীদের

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ রোগীদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ মে :আবারও রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা প্রশ্নের মুখে। এবার যে অভিযোগ উঠেছে সেটা হলো তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একাংশ চিকিৎসকের খাম খেয়ালিপনার কারনে স্বাস্থ্য পরিষেবা লাটে উঠেছে। খোদ মহকুমা স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল চালাতে ব্যর্থ। তিনিও দায়সারা মনোভাব নিয়ে চলছেন। যার করনে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারন মানুষকে।

শনিবার রাতেও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একই চিত্র পরিলক্ষিত হয়। দেখা যায় দীর্ঘ সময় ধরে হাসপাতালে নেই কোন চিকিৎসক। ফলে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হয় হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীদের। বিকাল ২ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন এক জন চিকিৎসক। তিনি কোয়ার্টারে চলে যাওয়ার পর আর কোন চিকিৎসকের দেখা মিলেনি হাসপাতালে। বাধ্য হয়ে ঐ চিকিৎসক পুনরায় হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান রাত্রি ৮ টার পর যে চিকিৎসকের ডিউটি ছিল সেই চিকিৎসক আসেন নি। এমনকি ওনাকে কল করার পরও তিনি কল রিসিভ করেন নি। মহকুমা স্বাস্থ্য আধিকারিককেও অবগত করা হয়েছে। তিনিও কোন পদক্ষেপ গ্রহণ করেন নি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha