Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য লরি ও মারুতি গাড়ির সংঘর্ষ

লরি ও মারুতি গাড়ির সংঘর্ষ

লরি ও মারুতি গাড়ির সংঘর্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ মে :সাত সকালে আগরতলা শহরে ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনাটি ঘটে রাজধানীর হকার্স মার্কেট থেকে সূর্য চৌমুহনি যাওয়ার রাস্তায়।

একটি লরির পেছনে এসে ধাক্কা দেয় মারুতি গাড়ি। লরির নম্বর টি আর ০৩ এল ১৭৩৩ । প্রত্যক্ষদর্শীরা জানান অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। আহত মারুতি গাড়ি চালককে উদ্ধার করে হাসপাতাল পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha