Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ২৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

২৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

২৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ মে :বিলোনিয়া থানাধীন উত্তর ভারতচন্দ্র নগর বাজারে ২৪ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেপ্তার দুজন। তারা যাত্রাপুর থানাধীন ভবানীপুর এলাকার বাসিন্দা। দুই চোরের নাম নয়ন বর্মন ও টোটন বর্মন।

ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে চোরের দল হানা দেয় বিলোনিয়া থানাধীন উত্তর ভারত চন্দ্রনগর বাজারে। ২৪ থেকে ২৫ টি দোকানের দরজার তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ টাকা পয়সা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায়। একটি দোকানের তালা ভাঙ্গতে না পারায় তালার মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খোলার চেষ্টা চালায় চোরেরা। সব মিলিয়ে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দোকানগুলো থেকে নিয়ে যায় বলে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha