Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় তুরস্কের ৪০০ ড্রোনে ভারতে হামলা পাকিস্তানের, যুদ্ধ আবহে ইসলামাবাদের পাশে আঙ্কারা?

তুরস্কের ৪০০ ড্রোনে ভারতে হামলা পাকিস্তানের, যুদ্ধ আবহে ইসলামাবাদের পাশে আঙ্কারা?

তুরস্কের ৪০০ ড্রোনে ভারতে হামলা পাকিস্তানের, যুদ্ধ আবহে ইসলামাবাদের পাশে আঙ্কারা?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৯ মে : আশঙ্কা আগেই ছিল, শুক্রবার মিলল প্রমাণ! ভারতে হামলা ও নজরদারিতে তুরস্কের অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। বৃহস্পতিবার ভারতের দিকে ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষের ফরেন্সিকের প্রাথমিক পরীক্ষায় মিলল সেই প্রমাণ। শুক্রবার ভারতীয় সেনার সাংবাদিক সম্মেলন থেকে জানানো হল, তুরস্কের অ্যাসিসগার্ডের সোনগার ড্রোন ব্যবহারে প্রমাণ পাওয়া গিয়েছে।

উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, লেহ থেকে স্যার ক্রিক লাইন পর্যন্ত অন্তত ৩৬ জায়গায় ড্রোন হামলার চেষ্টা চালায় পাকিস্তান। মনে করা হচ্ছে, এত ঘনঘন ড্রোন হামলার একটাই উদ্দেশ্য ছিল, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পরীক্ষা করা এবং নজরদারি চালানো। সশস্ত্র ইউএভি দিয়ে ভাটিন্ডার সেনাছাউনিতে হামলার চেষ্টা হয়েছিল। কিন্তু তা ভেস্তে দেয় বাহিনী।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha