Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য দুষ্কৃতিকারীদের আগুনে পুড়লো বসত ঘর

দুষ্কৃতিকারীদের আগুনে পুড়লো বসত ঘর

দুষ্কৃতিকারীদের আগুনে পুড়লো বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : দুষ্কৃতিকারীদের আগুনে পুড়লো বসত ঘর। ঘটনা তেলিয়ামুড়া চালিতা বাড়ি এলাকায়। বাড়ির মালিক সুরজিৎ চৌধুরী জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা নাগাদ একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে তার বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যাতে জীবন্ত পুড়িয়ে বাড়ির সব কিছু লুট করা যায়।

 এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত দুজনকে তিনি সনাক্ত করতে পেরেছেন। পরবর্তী সময়ে পুলিশের কাছে নাম দিয়ে অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, শত্রুতার কারণে আগেও তাদের সাথে এমন ঘটনা সংগঠিত করেছে, তার পরিবারের লোকজনদের মারধরও করেছিল। এখন তাদের প্রাননাশের চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha