Saturday, October 17, 2026
বাড়ি রাজ্য বাইক চালককে মারধর

বাইক চালককে মারধর

বাইক চালককে মারধর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : বিশ্রামগঞ্জের পদ্মনগরে এলাকায় বাইকের ধাক্কায় আহত মহিলা। সাথে সাথেই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায় বাইক চালক নিজে। তারপর বাইক চালক জয় দাসকে হাসপাতালেই মারধর করে গুরুতর আহত করে রাজিব দেব্বর্মা নামে এক যুবক বলে অভিযোগ।

 বর্তমানে বাইক চালকের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক জিবিপি হাসপাতালে রেফার করেন। আহত মহিলা শান্তি দেববর্মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত রাজিব দেববর্মা পলাতক।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha