Sunday, October 18, 2026
বাড়ি রাজ্য লেনিনের ১৫৬ তম জন্মদিন উদযাপন

লেনিনের ১৫৬ তম জন্মদিন উদযাপন

লেনিনের ১৫৬ তম জন্মদিন উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ এপ্রিল : মঙ্গলবার ভি আই লেনিনের ১৫৬ তম জন্মদিন।  সিপিআইএম -র পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এদিন সকালে সিপিআইএম সদর দপ্তরে লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিআইএম -এর রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী।

সঙ্গে উপস্থিত অন্যান্য নেতৃত্বও শ্রদ্ধা নিবেদন করেন। পলিটব্যুরোর সদস্য জিতেন চৌধুরী সংবাদ মাধ্যমিকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ১৮৭০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহন করেন রুশ বিপ্লবের পুরোধা ভ্লাদিমির লেনিন। দেড়শ বছর পরেও তাকে মনে রেখেছে বিশ্ব। তার রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে পৃথিবীর অসংখ্য মানুষ স্বপ্ন দেখে শোষণহীন সমাজের।

ভ্লাদিমির লেনিন ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পাটির প্রতিষ্ঠাতা, বলশেভিক বিপ্লবের নেতা এবং সোভিয়েত প্রজাতন্ত্র রাষ্ট্রের প্রথম প্রধান। আদর্শগতভাবে তিনি সমাজতান্ত্রিক মার্কসবাদে বিশ্বাসী ছিলেন। লেনিনের বৈচিত্র্যপূর্ণ ধারণাগুলো "লেনিনবাদ" নামে পরিচিত বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha