Friday, August 14, 2026
বাড়ি রাজ্য শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি

শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি

শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ এপ্রিল :শহরের প্রাণকেন্দ্রে দুঃসাহ*সিক চু*রি। কয়েকশো মিটার দূরে বটতলা পুলিশ ফাঁড়ি। অথচ পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। ঘটনা রাজধানীর বটতলা স্থিত বুড়ির পুকুরপাড় এলাকায়। জানা যায়, এই ঘটনাটি সংগঠিত হয়েছে বটতলা পুলিশ ফাঁড়ির মাত্র কয়েকশো মিটার দূরে বুড়ি পুকুরপাড় সংলগ্ন বিনয় লস্করের বাড়িতে। চোরের দল নিয়ে যায় স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ বিভিন্ন সরঞ্জাম। এবং নষ্ট করে যায় বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র।

বাড়ির গৃহকর্তা এবং তার স্ত্রী জানান, তিনদিন পর বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরে প্রবেশ করে দেখেন সবকিছুই লন্ডভন্ড হয়ে আছে। নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। একই সঙ্গে ৫ থেকে ৬ ভরি স্বর্ণ নিয়ে গেছে। তারা প্রশ্ন করেন পশ্চিম আগরতলা থানা এবং বটতলা পুলিশ ফাঁড়ির মাঝবর্তী এলাকায় এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা দ্বারাই স্পষ্ট নিরাপত্তা কতটা রয়েছে। তারা আরও জানান বাড়ির পাশে পুকুর পাড়ে প্রতিদিন অবৈধ কাজকর্ম চলে। তাই স্থানীয়রা কোনভাবেই সুরক্ষিত নয় বলে দাবি করেন। আগেও বহু ঘটনা এলাকায় ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha