Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ এপ্রিল : শনিবার সকালে কমলপুর মহকুমা নোয়াগাও'র আমিটিলা এলাকায় তিনটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকাবাসীর মধ্যে। এর মধ্যে দুইটি বড় ও একটি বাচ্চা বানর। এলাকাবাসী এই লজ্জাবতী বানরগুলো রাবার গাছ থেকে উদ্ধার করতেই বানরগুলো মুখ লুকিয়ে রাখে।

কিন্তু এলাকাবাসী হুলুস্থুল সৃষ্টি করার লজ্জাবতী বানর একটি এলাকার এক ব্যক্তিকে কামড়ও দেয়। খবর দেওয়া হয় বনদপ্তরের কর্মীদের। ছুটে আসে বনদপ্তরের কর্মীরা। তারা জানায়, তিনটিই লজ্জাবতী বানর। বনদপ্তরের কর্মী জানায় তিনটি বানরই সুস্থ আছে। প্রথম তাদেরকে নিয়ে যাবে দূর্গাচৌমুহনি বনদপ্তরের কার্যালয়ে। সেখান থেকে পাঠানো হবে আমবাসা ডি এফ ও কার্যালয়ে। সেখান থেকে সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠানো হবে। এই বিরল প্রজাতির লজ্জাবতি বানর ত্রিপুরা ছাড়া আর কোথাও নেই।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha