Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য নিখোঁজ নাবালিকা উদ্ধার, ধৃত ১

নিখোঁজ নাবালিকা উদ্ধার, ধৃত ১

নিখোঁজ নাবালিকা উদ্ধার, ধৃত ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক ,  আগরতলা। ৮ ফেব্রুয়ারি :  নাবালিকা অপহরণ কাণ্ডে এক যুবককে গ্রেফতার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ। এই ব্যাপারে কৈলাশহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্যী সংবাদ মাধ্যমকে জানান, কৈলাসহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমরুরপার এলাকার এক নাবালিকাকে কৈলাসহর পাখিরবাদা এলাকার বাসিন্দা সুবেল আলী নামে এক যুবক অপহরণ করে নিয়ে যায়।

শুক্রবার ওই নাবালিকার পরিবার সুবেল আলীর বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযুক্ত সুবেল আলীকে তার নিজ ঘর থেকে গ্রেফতার করে। অন্যদিকে সেই নাবালিকাটিকে উদ্ধার করে মহিলা থানার পুলিশ সুবেল আলীর নিজ ঘর থেকে। পাশাপাশি কৈলাসহর মহিলা থানার পুলিশ সুবেল আলীর বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। শনিবার সুবেল আলীকে কৈলাসহর মহিলা থানার পুলিশ কৈলাসহর জেলা দায়রা আদালতে সোপর্দ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha