Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য পচাগলা মৃতদেহ উদ্ধার

পচাগলা মৃতদেহ উদ্ধার

পচাগলা মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক ,  আগরতলা। ৮ ফেব্রুয়ারি : নিজ বাড়ির বসত ঘর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিলোনিয়া বাঁশ পাড়া কলোনি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনের দিন আগে মৃত্যু হয়েছে এই ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম বিপ্লব পোদ্দার। বয়স সাতান্ন বছর। ঘটনায় খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। তারপর মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বিলোনিয়া হাসপাতালে। মৃত বিপ্লব পোদ্দার একাই বাড়িতে থাকতেন। ঘরের দরজা বন্ধ। পঁচা গন্ধ বের হচ্ছে।

 শনিবার দুপুরে দুর্গন্ধ বের হতেই এলাকার কিছু লোক বাড়িতে ঢুকে দরজার সামনে যেতেই আরো গন্ধ বাড়ে। খবর দেওয়া হয় বিপ্লবের আত্মীয় স্বজনকে। এরপর পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙ্গতেই উদ্ধার হয় বিপ্লবের পঁচাগলা মৃতদেহ। বাড়ির এলাকার কাছাকাছি বোনের বাড়ি। বোনের কাছ থেকে জানা যায়, সে নাকি বাড়িতে ঠিক ভাবে থাকে না। বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। গত কিছুদিন যাবৎ খোঁজ পাওয়া যায়নি, মোবাইল ফোনে করলেও রিসিভ করছিল না। এর মধ্যেই এই ঘটনা। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha