Monday, August 17, 2026
বাড়ি রাজ্য বার্ষিক সভা থেকে কর্মসূচি গ্রহণ পেনশনারদের

বার্ষিক সভা থেকে কর্মসূচি গ্রহণ পেনশনারদের

বার্ষিক সভা থেকে কর্মসূচি গ্রহণ পেনশনারদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরার ৪৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ২২ টি দাবি নিয়ে এইদিনের সভায় আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক, সভাপতি, প্রচার সম্পাদক সহ সংগঠনের সদস্য সদস্যারা। সংগঠনের প্রচার সম্পাদক প্রবীর সরকার জানান সংগঠনের গঠন তন্ত্র অনুযায়ী প্রতি বছর সংগঠনের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

 সমগ্র রাজ্য থেকে সংগঠনের প্রায় ২৩২ জন প্রতিনিধি এইদিনের সভায় অংশগ্রহণ করেছে। এইদিনের সভা থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। একই সাথে সংগঠনের দাবি গুলি নিয়ে এইদিনের সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha