Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য চাকরি না পেয়ে সাত বছর পর বিক্ষোভে সামিল প্রত্যাশী যুবকরা

চাকরি না পেয়ে সাত বছর পর বিক্ষোভে সামিল প্রত্যাশী যুবকরা

চাকরি না পেয়ে সাত বছর পর বিক্ষোভে সামিল প্রত্যাশী যুবকরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল : সাত বছরে এখনো মিলে নি চাকরির অফার। অবশেষে অফার না পেয়ে প্রত্যাশী যুবকরা বিক্ষোভ দেখায় মঙ্গলবার। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী সাথে দেখা করতে যাওয়ার সময় গ্রেপ্তার আই জি এম হাসপাতালের সংলগ্ন এলাকায় দুই চাকরি প্রত্যাশী যুবক। চাকরির প্রত্যাশী যুবকদের কাছ থেকে জানা যায় ২০১৬ সালে টি এস আর-এর ইন্টারভিউ দিয়েছিল বহু যুবক।

এর মধ্যে ৪৫৮ জনের বাছাই পর্ব সম্পন্ন হয়। কিন্তু তারা এখন পর্যন্ত অফার পায় নি। তার জন্য মঙ্গলবার সিটি সেন্টারের ভিতরে বিক্ষোভ দেখায় প্রত্যাশিত যুবকরা। তারা আরো জানায়, রাজ্য সরকার পরিবর্তনের পর তাদের নিয়োগ পক্রিয়া বাতিল হয়ে যায়। মুখ্যমন্ত্রী তাদের চাকুরি প্রদানের আশ্বাস দিয়েছিলেন। অথচ ২০১৭ সালে যারা ইন্টারভিউ দেওয়া বেকার যুবক-যুবতীদের জন্য অফার ছাড়া হয়েছে। তাই এর পরিপ্রেক্ষিতে সিটি সেন্টারে বিক্ষোভ দেখায় বঞ্চিত যুবকরা। তাদের প্রশ্ন রাজ্য সরকার কেন আগে বাছাই করা যুবকদের বাতিল করে দেয়। পরবর্তী সময় ইন্টারভিউ দেওয়ার যুবকদের কেন নিয়োগ করা হয়েছে। বিষয়টি সেখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা করলে পশ্চিম থানার পুলিশ তাদেরকে আটকে দেয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আগাম অনুমতি ছাড়া এই কর্মসূচী সংগঠিত করা হয়েছে বলে পুলিশের কাছ থেকে জানা যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha