Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য রেডিওগ্রাফার দিবস উপলক্ষে পথযাত্রা

রেডিওগ্রাফার দিবস উপলক্ষে পথযাত্রা

রেডিওগ্রাফার দিবস উপলক্ষে পথযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : ৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফার দিবস। সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও দিনটি পালন করা হয়। বিশ্ব রেডিওগ্রাফার দিবস উপলক্ষে শুক্রবার আগরতলা শহরে এক সচেতন মূলক মিছিল সংগঠিত করা হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে এই মিছিল সংগঠিত করা হয়।

 মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার এন্ড টেকনোলজিস্ট ত্রিপুরা চ্যাপ্টারের সদস্য রাকেশ দাস জানান এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করার লক্ষ্যে এইদিনের মিছিল সংগঠিত করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha