Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য আট লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক

আট লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক

আট লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : ব্রাউন সুগার বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পরল এক যুবক। দীর্ঘদিন ধরে রাজধানীর বড়জলা সহ বিভিন্ন এলাকায় গিয়ে ব্রাউন সুগার বিক্রি করে চলেছে অভিযুক্ত যুবক। অবশেষে রামনগর ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযুক্ত রাজীব দত্তকে জালে তুলে।

রাজধানীর বড়জলা টিআরটিসি'র সামনে থেকে তাকে আটক করে পুলিশ। তার বাড়ি কমলাসাগর নতুন কলোনি এলাকায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে সিভিল পোশাকে পুলিশ তাকে আটক করেছে। তার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় আট লক্ষাধিক টাকা। কিভাবে সে ব্রাউন সুগার বিক্রি করতো সে বিষয়ে যাবতীয় তথ্য উঠে আসবে জিজ্ঞাসাবাদে পর। পুলিশ তাকে রিমান্ডের জন্য বৃহস্পতিবার আদালতে তুলে। পুলিশের প্রাথমিক ধারণা তার সাথে জড়িত রয়েছে আরো অনেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha