Thursday, October 22, 2026
বাড়ি রাজ্য যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক ৫

যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক ৫

যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক ৫

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ মে : যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক বহিঃরাজ্যের ৫ বাসিন্দা। অন্যান্য দিনের ন্যায় চুড়াইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে যানবাহন চেকিং করছিল চুরাইবাড়ি থানার পুলিশ। এইদিন বিকালে ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাস থেকে ৭ কেজি গাঁজা সহ বিহারের পাঁচ জনকে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে।

চুরাইবাড়ি থানায় ওসি সমরেশ দাস জানান মঙ্গলবার বিকালে চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে যানবাহন চেকিং করার সময় AS-11BC-0462 নাম্বারের ধর্মনগর থেকে শিলচরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পুলিশ সন্দেহ জনক বিহারের পাঁচজন বাসিন্দার শরীর ও তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালায়। তাদের সাথে থাকা ব্যাগ ও পায়ের জুতো থেকে মোট সাত কেজি গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক কালোবাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে বলে জানান ওসি সমরেশ দাস। ধৃতরা হলো অমর নাথ, বয়স ৩৫ বছর, সত্য রঞ্জন গিল, বয়স ৪৩ বছর, বুলু সিং, বয়স ২৮ বছর ও তার স্ত্রী শিবানী রাণী, বয়স ২৪ বছর। তাদের সকলে বাড়ি বিহারের বৈশালী জেলার রুস্তুমপুর গ্রামে। অপরদিকে ধৃত বুলু কুমার রায়ের বাড়ি পশ্চিমবঙ্গে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে চুড়াইবাড়ি থানায়। বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha