Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ভোটের ফলাফলের দায়িত্বে থাকা গণনা কর্মীদের নিয়ে কর্মশালা

ভোটের ফলাফলের দায়িত্বে থাকা গণনা কর্মীদের নিয়ে কর্মশালা

ভোটের ফলাফলের দায়িত্বে থাকা গণনা কর্মীদের নিয়ে কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : আগামী ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল। সারা দেশের মতো রাজ্যের দুটি আসনের ফলাফল ঘোষণা হবে এদিন। ফলাফলকে কেন্দ্র করে বুধবার সাব্রুমের নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক দিবসীয় কর্মশালা।

গণনা কর্মী এবং মাইক্রো অবজারভারদের নিয়ে হয় এই কর্মশালা। উক্ত কর্মশালায় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তথা সাব্রুম মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত, ৩০ জন মাইক্রো অবজারভার এবং প্রায় ৬০ জন গণনা কর্মীকে নিয়ে এই কর্মশালা সংগঠিত হয়। দুই ধাপে হয় এই কর্মশালা। প্রথম ধাপে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার শিবজ্যোতি দত্ত গণনা কর্মীদেরকে প্রশিক্ষণ কর্মসূচি এবং করণীয় কর্তব্য সম্বন্ধে জ্ঞাত করেন। পরবর্তী সময় মাইক্রো অবজারভারদের নিয়ে বেলা বারোটায় সংগঠিত হয় দ্বিতীয় ধাপের কর্মশালা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha