Thursday, August 13, 2026
বাড়ি বিশ্ব সংবাদ কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ, গ্রেফতার ৩

কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ, গ্রেফতার ৩

কলকাতায় খুন বাংলাদেশের সাংসদ, গ্রেফতার ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : ভারতে এসে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার অভিজাত এলাকার নিউটাউন থেকে উদ্ধার হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলেও জানান আব্দুর রউফ। সংসদের সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক শোকবার্তায় সাংসদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে, পরিকল্পিতভাবে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  তিনি বলেন, গত ১২ মে তিনি ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। তারপর তিনি গত কয়েকদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। অবশেষে কলকাতা পুলিশ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারের কাছে। কারা কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে। এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আটক তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না।

বাংলাদেশিরা খুন করেছে। তিনি আরো জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ নেই। ভারত আমাদের যথেষ্ট কো-অপারেশন করছে। পশ্চিমবঙ্গের বিধাননগরের নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে কোনো মৃতদেহ খুঁজে পায়নি পুলিশ। এমনটি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ। হত্যাকাণ্ড নিয়ে মন্ত্রী বলেন, আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত। বাবার হত্যার বিচার চান সংসদ সদস্যর মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বুধবার দুপুরে ঢাকার ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তার বাবার হত্যার বিচার চায় সে। আনোয়ারুল আজীম আনার বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha