Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত যুবক

রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত যুবক

রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মে : রিল বানাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হল এক যুবক। ঘটনা সোমবার দুপুরে বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনি এলাকায়। আহত যুবকের নাম সঞ্জিব আচার্য, বাড়ি আগরতলা রাধানগর এলাকায়। জানা যায় আগরতলার রাধানগর এলাকার সঞ্জীব আচার্য পরিবারের লোকজনদের সাথে উদয়পুর মাতারবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল রেলে করে।

 বিশ্রামগঞ্জ রেল স্টেশন সংলগ্ন আদিবাসী কলোনি এলাকায় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সঞ্জীব। পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পাশাপাশি আদিবাসী কলোনি এলাকার লোকজন ঘটনা প্রত্যক্ষ করে বিশ্রামগঞ্জ দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা আহত যুবককে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় আহত যুবককে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায় চলন্ত রেলের দরজায় দাড়িয়ে ফেসবুকে রিল বানাতে গিয়ে রেল থেকে ছিটকে পরে যায় সঞ্জিব আচার্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha