Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য মে দিবস উদযাপন

মে দিবস উদযাপন

মে দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মে : ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। সারা রাজ্যে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন দিনটি বিশেষ মর্যাদার সাথে পালন করেন। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম -এর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রমিকদের উদ্দেশ্যে জিতেন্দ্র চৌধুরী বলেন, গত এক দশকে তিনজন স্বৈরাচারী নায়কের উত্থান হয়েছে। এর মধ্যে অন্যতম হলো বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে এ লোকসভা নির্বাচন এক অন্যতম তাৎপর্যপূর্ণ লড়াই বলে জানান জিতেন্দ্র চৌধুরী।

এদিকে সি আই টি ইউ -এর পক্ষ থেকে দলীয় কার্যালয়ে দিনটি বিশেষ গুরুত্ব দিয়ে উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন সিট্যুর রাজ্য সভাপতি মানিক দে। যে লড়াই করে শ্রমিকরা এই অধিকার পেয়েছিল সেই অধিকার আজ কেড়ে নিচ্ছে বর্তমান সরকার। আক্রমণকে প্রতিরোধ করতে এ লড়াইয়ে আরো বেশি শক্তিশালী করতে হবে বলে জানান তিনি। নাহলে শ্রমিকদের অধিকার আগামী দিনে বিপন্ন হয়ে পড়বে। বিশেষ করে আগামী দিন সংকটের মধ্যে পড়তে হবে শ্রমিকদের। তাই শ্রমিকদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha