Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

জলাশয় থেকে উদ্ধার মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : বুধবার সকালের শান্তির বাজার মহকুমা বেতাগা এলাকায় এক জলাশয় থেকে উদ্ধার হয় মৃতদেহ।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ ও শান্তির বাজার দমকল কর্মীরা।

দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। জানা যায় মৃতব্যক্তি বেতাগা এলাকার বাসিন্দা মানিক দাস। মানিক দাস মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলো। মৃত্যুর কারন নিয়ে পরিবারের লোকজনদের মধ্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের দাবি মৃত্যুর আসল রহস্য যাতে সুষ্ঠু তদন্ত করে বের করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha