স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ আগামী ১৯ এপ্রিল। প্রশাসনিকভাবে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে,সেই বিষয়ে বুধবার দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে আলোচনা করেন দক্ষিণ জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।
জেলাশাসক আলোচনা করতে গিয়ে বলেন পশ্চিম ত্রিপুরা আসনে জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটার ১,৪৫,৮৭৮ জন। এর মধ্যে রাজনগর ২৫,৬৬৫ পুরুষ ভোটার, ২৩,০০৩ মহিলা ভোটার, বিলোনীয়া ২২,৬৭৪ পুরুষ ভোটার। ২২,২৯৪ জন মহিলা ভোটার, শান্তিরবাজার ২৬,০৬৩ পুরুষ ভোটার, ২৬,১৭৯ মহিলা ভোটার, দক্ষিণ জেলা মোট ১৭২ +১টি পোলিং ষ্টেশন রয়েছে। রাজনগর ৫৫ টি, বিলোনীয়া ৫৩ টি, শান্তিরবাজার ৬৪ টি পুলিং স্টেশন রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট দান সামগ্রী নিয়ে রওনা দেবেন ভোট কর্মীরা, সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, সুস্থ ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচন প্রশাসনের একমাত্র লক্ষ্য। প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট পোলিং ষ্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলও উপস্থিত থাকবে বলে জানান দক্ষিণ জেলার জেলা শাসক ডাঃ সিদ্বার্থ শিব জসোয়াল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান