Monday, August 17, 2026
বাড়ি রাজ্য উড়ালপুলে দুর্ঘটনায় আহত স্কুটি চালক

উড়ালপুলে দুর্ঘটনায় আহত স্কুটি চালক

উড়ালপুলে দুর্ঘটনায় আহত স্কুটি চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : আতঙ্কের অপর নাম হয়ে উঠেছে উড়ালপুল। সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার চরম অবনতি কারণে প্রায়ই ঘটে চলেছে যান দুর্ঘটনা। সোমবার দুপুরে সমরজিৎ লস্কর নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তি উড়ালপুল দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। উড়ালপুলের দেওয়ালে স্কুটি নিয়ে ধাক্কা দিয়ে নাক ও মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত বের হয়।

 অন্যান্য গাড়ি চালকরা ছুটে এসে খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এসে আহত সমরজিৎ লস্করকে নিয়ে যায় জিবি হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক। বাড়ি মিলন চক্র এলাকায়। ঘটনাটি ঘটে বড়দোয়ালি এলাকায় উড়াল পুলের মধ্যে। স্কুটির নম্বর টি আর ০১ এও ৪৬৬৪। দুর্ঘটনার পর স্কুটি থেকে একটি মদের বোতল পায় পুলিশ। অনেকে ধারণা করছে মদমত্ত অবস্থায় স্কুটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে। ট্রাফিক প্রশাসনের কঠোর মনোভাবাপন্নের অভাবে এ ধরনের দুর্ঘটনা শহরে ঘটে চলেছে। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এখন দেখার তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha