Monday, August 17, 2026
বাড়ি রাজ্য ব্যালট ভোটগ্রহণ পর্ব শুরু

ব্যালট ভোটগ্রহণ পর্ব শুরু

ব্যালট ভোটগ্রহণ পর্ব শুরু

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল : আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণকে সামনে রেখে ইতিমধ্যে ৮৫ বছরের অধিক বয়সী ও দিব্যাঙ্গদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 সোমবার অনুষ্ঠিত হয় জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ভোট গ্রহণ। এইদিন রাজধানীর শিশু বিহার স্কুলে ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। ভোট গ্রহণ প্রক্রিয়া সরজমিনে ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান এইদিন মুলত সাংবাদিকরা ভোট দান করেছে। মঙ্গলবার ও বুধবার ভোট গ্রহণ করা হবে নির্বাচনের কাজে নিযুক্ত কর্মীদের। পাশাপাশি ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ইডিসি দেওয়া হচ্ছে। এই ইডিসি সার্টিফিকেট দেখিয়ে ভোট কর্মীরা তাদের নিকটবর্তি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha