স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ এপ্রিল :প্রায় দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার সহ তিন দাগি চোরকে জালে তুললো পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃত চোরদের নাম দ্বীপ ভট্টাচার্যী(২৩), বাড়ি দশমী ঘাট এলাকায়, দীপক সূত্রধর(২৯), হাপানিয়া কড়ুইমুড়া ও আরিয়ান সরকার(১৯), বিটারবন মোল্লাপাড়া এলাকায়।
পূর্ব আগরতলা থানার পুলিশ জানায় গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর ধলেশ্বর ১৮ নং রোড স্থিত অমিত চক্রবর্তী বাড়িতে স্বর্ণালংকার চুরির ঘটনা সংগঠিত হয়েছিল। তারপর পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানানোর পর সিসি ক্যামেরা রেকর্ড সংগ্রহ করে পুলিশ তদন্তে নামে। সিসি ক্যামেরায় রেকর্ড অনুযায়ী দ্বীপ ভট্টাচার্যী নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে এই বাড়ি থেকে চুরির ঘটনা সংগঠিত করেছিল।
তারপর সে আমবাসায় এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। সেখান থেকে আবার আগরতলা ফেরার পর গত শনিবার তাকে জালে তুলে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে জড়িত বাকি দুই অভিযুক্ত দীপক সূত্রধর ও আরিয়ান সরকারকে আটক করেছে পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে চুরি যাওয়ার সামগ্রী গুলি কুখ্যাত চোর দ্বীপ ভট্টাচার্যের বাড়িতে রেখেছে। তারপর পুলিশ অভিযুক্ত দ্বীপের বাড়িতে হানা দিয়ে স্বর্ণালংকার গুলো উদ্ধার করে। অভিযুক্ত তিন চোরের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান অভিযুক্ত তিন চোরের বিরুদ্ধে বহু মামলার রয়েছে বিভিন্ন থানায়। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির ঘটনার সাথে জড়িত। এবং শহরে কুখ্যাত চোর বলে পরিচিত।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান