Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ১৬ এপ্রিল রাজ্যে আসবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

১৬ এপ্রিল রাজ্যে আসবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

১৬ এপ্রিল রাজ্যে আসবেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ এপ্রিল :  আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়া জোটের প্রার্থীর হয়ে তারকা প্রচারক হিসাবে ১৬ এপ্রিল রাজ্যে আসবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ১৬ এপ্রিল দুপুর ২ টা ১৫ মিনিটে এম.বি.বি বিমান বন্দরে প্রিয়াঙ্কা গান্ধীর বিমান অবতরণ করবে।

 এম.বি.বি বিমান বন্দর থেকে রোড শো শুরু করবেন তিনি। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করবে এই রোড শো। রাজধানীর সূর্য চৌমুহনীতে তিনি ভাষণ দেবেন। তারপর আবার রোড শো শুরু হবে। দুর্গা চৌমুহনীতে গিয়ে এই রোড শো শেষ হবে। শুক্রবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। পাশাপাশি ভোট প্রচারে রাজ্যে এসে তিনি প্রদেশ নেতৃত্ব সঙ্গে বৈঠক করবেন। দলীয় কাজকর্মের খোঁজখবর নেবেন। জানা যায়, ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। যাতে শান্তিপূর্ণ ভাবে নির্বাচনি প্রচার সম্পন্ন করতে পারেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha