Friday, August 14, 2026
বাড়ি রাজ্য মোবাইল চুরি করে পালাতে গিয়ে আটক

মোবাইল চুরি করে পালাতে গিয়ে আটক

মোবাইল চুরি করে পালাতে গিয়ে আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : চৈত্রের মেলায় গিয়ে মোবাইল চুরি করে পালাতে গেলে হাতে ধরা পড়ল এক যুবক। সাধারণ মানুষ অভিযুক্ত যুবককে পিটিয়ে তক্তা করে। ঘটনা ধর্মনগরের কালীবাড়ি সেন্টাল রোড এলাকায়। অভিযুক্ত যুবকের নাম ফারুক উদ্দিন।

 জানা যায়, চৈত্র মেলার ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ছাত্রী পূজা নাথের মোবাইল নিয়ে ফারুক উদ্দিন নামে এক যুবক পালাতে গিয়ে ধরা পড়ে যায়। মোবাইল নিয়ে পালাতে গিয়ে ফারুক উদ্দিন ধর্মনগরের জেলা ট্রেজারি অফিসের ভেতরে ঢুকে পড়েছিলো এদিন। মানুষ তাকে আটক করে। আটক করে তার কাছ থেকে মোবাইল উদ্ধার করে উত্তম মাধ্যম দেয়। পুলিশ ফারুক উদ্দিনকে ধর্মনগর থানায় নিয়ে যায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha