Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৫০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

৫০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

৫০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে এস কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হলো সোনামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া ৩ নং ওয়ার্ড এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঐদিন রাতে থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে দু ধরনের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে  ফেন্সিডিল এবং কোর এক্সের বোতল  উদ্ধার করা হয়। যেখানে ২,৪০০ বোতল করেক্স এবং ৫,১০০ বোতল ফেন্সিডিল ছিল।

যার আনুমানিক কালো বাজারি মূল্য ৫০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু অপর কারবারি ইমরান হোসেন পুলিশের আচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনায় একটি এন ডি পি এস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha