Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য বোমা জাতীয় দ্রব্য উদ্ধার ঘিরে চাঞ্চল্য বিশালগড়ে

বোমা জাতীয় দ্রব্য উদ্ধার ঘিরে চাঞ্চল্য বিশালগড়ে

বোমা জাতীয় দ্রব্য উদ্ধার ঘিরে চাঞ্চল্য বিশালগড়ে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ এপ্রিল : বোমার জাতীয় দ্রব্য উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলো বিশালগড়ে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে বিশালগড় অফিসটিলা স্থিত নতুন টাউন হলে বোমা জাতীয় একটি দ্রব্য দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে জলে ভিজিয়ে রাখে।

পুলিশ জানায় প্রাথমিক ধারণা বলের মধ্যে পাটের দড়ি দিয়ে মোড়ানো কোন একটি সামগ্রী হবে। তবে এটি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানায়। এদিনের ঘটনায় এলাকায় বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ প্রশাসন ও আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোন ধরনের বিভ্রান্তমূলক বিষয়ে কর্নপাত না করার জন্য আহ্বান জানায় প্রশাসন। তবে বিগত দিনে বিশালগড় বাসী রাজনৈতিক সন্ত্রাসের ঘটনায় সাক্ষী রয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha