Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবার

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এক পরিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ :  শনিবার রাতে আচমকা ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে সোনামুড়া মহাকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার জমির ফসল থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি সহ মানুষের বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি হয়। ঠিক একইভাবে মেলাঘর কলম ক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের মমতাজ মিয়া ঘরের ছাউনি উড়ে যায়।

খবর পেয়ে রবিবার সকালে পঞ্চায়েত প্রতিনিধি সহ তহশিলদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সহযোগিতা পায় তার জন্য তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করবেন বলে জানান। এদিনের ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হওয়ার খবর নেই। তবে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha