Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কৃতি ও প্রদ্যোত

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কৃতি ও প্রদ্যোত

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন কৃতি ও প্রদ্যোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মার্চ : বৃহস্পতিবার রাজ্যে পা রেখে শুক্রবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে যান।

সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। কৃতি সিং দেববর্মার সঙ্গে ছিলেন তাঁর ভাই তথা তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রার্থী পদে মনোনীত হওয়ায় কৃতি সিং দেববর্মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আশাবাদী আসন্ন লোকসভা নির্বাচনে কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়ী হবেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha