Monday, October 19, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করলো প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করলো প্রশাসন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করলো প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ অক্টোবর :রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ব্রিজের পাশে সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় সঞ্জীব ভৌমিকের বাড়িতে।  পুড়ে যায় বাড়ির ভাড়াটিয়া খোকন সাহা ও গোপালের ঘর। দীর্ঘ ৩৭ মিনিটের অগ্নিকাণ্ডে ভস্মিভূত হয়ে যায় দুই পরিবারের সর্বস্ব।

সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান সদর মহকুমা শাসক মানিক লাল দাস। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি সংবাদমাধ্যমকে জানান এসডিআরএফ -এর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই ভাড়াটিয়ার ব্যাপক ক্ষতি হয়েছে। দি পরিবারকে আর্থিক সহযোগিতা হিসেবে ৫৮ হাজার ৫০০ টাকা এবং ৩১ হাজার ৫০০ টাকা তুলে দেওয়া হয়েছে। এছাড়াও যেহেতু তাদের ব্যক্তিগত নথিপত্র পুড়ে গেছে তাই প্রশাসনের পক্ষ থেকে এগুলো বের করে দেওয়ার জন্য সহযোগিতা করা হবে। আরো জানিয়েছেন অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে অগ্নিনির্বাপক দপ্তর।

 

 

 

 

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha