Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য নেশা কারবারিকে জালে তুলল পুলিশ

নেশা কারবারিকে জালে তুলল পুলিশ

নেশা কারবারিকে জালে তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ:  গোপন সংবাদের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল আমতলি থানার পুলিশ। ১৬৪ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা সহ আটক এক নেশা কারবারি।

ধৃত নেশাকারবারির নাম সুমন সরকার। আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে ফুলতলি এলাকার বাসিন্দা সুমন সরকারের বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে উদ্ধার হয় ১৬ প্যাকেটে ১৬৪ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ২ লক্ষ ১৫ হাজার টাকা। একই সাথে আটক করা হয় সুমন সরকারকে। উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৭ থেকে ৮ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান ধৃত সুমন সরকারকে সোমবার আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে সে পুলিশ রিমান্ডে রয়েছে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha