Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য দুটি চুরির ঘটনায় আটক ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

দুটি চুরির ঘটনায় আটক ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

দুটি চুরির ঘটনায় আটক ৩, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ মার্চ:  দুটি চুরির ঘটনায় তদন্তে নেমে তিনজন চোর সহ চুরি যাওয়া সামগ্রী আটক করতে সক্ষম হলো আমতলী থানার পুলিশ। গত কয়েক দিন ধরে পুলিশকে নিষ্ক্রিয় রেখে চোরের ঘটনা বেড়েছে আমতলী থানাধীন বিভিন্ন এলাকায়। থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নামছে।

সম্প্রতি আমতলী থানা এলাকায় ডিলিং মেশিন চুরি হয়ে যায়। সোমবার আমতলী থানায় মামলা দায়ের করেন ড্রিলিং মেশিনের মালিক। পুলিশ তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে দুজনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৬ টি ডিলিং মেশিন। যার বাজার মূল্য প্রায় ৪০ লক্ষাধিক টাকা। অপরদিকে গত একমাস আগে সূর্য মনি নগর এলাকার একটি কালী মন্দিরে চুরির ঘটনা সংঘটিত হয়েছিল। এই ঘটনার সাথে জড়িত কুখ্যাত চোর রাজিবুল আলমকে আটক করেছে পুলিশ। তার বাড়ি কদমতলায়। তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে চুরাইবাড়ি থানা সহ বিভিন্ন থানাতে। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া স্বর্ণের তুলসী পাতা, স্বর্ণের বেলপাতা সহ প্রতিমার হার। তার সাথে আরো অনেকে জড়িত রয়েছে বলে মনে করছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চুরি কান্ডে বাকি জড়িতদের জালে তুলতে সফল হবে বলে পুলিশ মনে করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha