Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শনে গেলেন মেয়র

বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শনে গেলেন মেয়র

বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শনে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : আগরতলা শহরকে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর আগরতলা পুর নিগম। প্রতিদিন চলছে মেয়রের পরিদর্শন। এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি উন্নয়নের বার্তা দিচ্ছেন। এরই মধ্যে শনিবার রাজধানীর বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

 সাথে ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকরা। বিজয় কুমার চৌমুহনী এলাকা সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বিজয় কুমার চৌমুহনী সংলগ্ন কিছু এলাকায় এখনো পানীয় জলের সমস্যা রয়ে গেছে। পানীয় জলের সমস্যা নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আগামি এপ্রিল মাসের মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এলাকার ড্রেইন গুলি পরিষ্কার করা প্রয়োজন। বর্ষার মরশুমে যেন এলাকায় জল না জমে তার ব্যবস্থা করা হবে। সৎসঙ্গ আশ্রম সংলগ্ন রাস্তাটিও সহসাই সংস্কার করা হবে বলে জানানা তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha