Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ মার্চ : রাজ্যের বর্তমান সরকার বিদ্যালয়ে পাঠরত নবম শ্রেণীর সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। সেই মোতাবেক শিক্ষা দপ্তর থেকে প্রতি বছর নবম শ্রেণিতে পাঠরত ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বাইসাইকেল।

 শনিবার আগরতলা পুর নিগমের ১৭ নং ওয়ার্ডের উদ্যোগে ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার, ১৭ নং ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। নিগমের মেয়র দীপক মজুমদার জানান রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিটি ছাত্রীকে বাইসাইকেল প্রদান করার বিষয়ে। যাতে করে পঠনপাঠনের ক্ষেত্রে ছাত্রীদের সুবিধা হয়। এইদিন নিগমের ১৭ নং ওয়ার্ডের অন্তর্গত ২৫ জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha