Tuesday, October 20, 2026
বাড়ি রাজ্য লাইনম্যানরা সঠিক ভাবে কাজ না করলে বিদ্যুৎ নিগম কোন সময় ভালো ভাবে চলতে পারে না : রতন

লাইনম্যানরা সঠিক ভাবে কাজ না করলে বিদ্যুৎ নিগম কোন সময় ভালো ভাবে চলতে পারে না : রতন

লাইনম্যানরা সঠিক ভাবে কাজ না করলে বিদ্যুৎ নিগম কোন সময় ভালো ভাবে চলতে পারে না : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : বুধবার লাইনম্যান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভুতুরিয়া স্থিত প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, এম.ডি দেবাশীষ সরকার, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এইদিন বেশ কয়েকজন লাইনম্যান ও হেল্পারকে সম্বর্ধনা প্রদান করা হয়। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন বিদ্যুৎ নিগমের লাইনম্যানরা সঠিক ভাবে কাজ না করলে বিদ্যুৎ নিগম কোন সময় ভালো ভাবে চলতে পারে না। বিদ্যুৎ পরিবাহী তার নিয়ে কাজ করার সময় সতর্কতা অবলম্বন করে কাজ করার জন্য লাইনম্যানদের প্রতি আহ্বান জানান মন্ত্রী রতন লাল নাথ। মদ্যপান করে কিংবা নেশা সামগ্রী সেবন করে লাইনম্যানদের কাজ না করার আহ্বান জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha