স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ মার্চ : আগরতলা শহরের থানার পুলিশ বাবুদের থেকে কয়েকগুণ বুদ্ধি বেড়ে গেছে চোর ডাকাতদের। আর পুলিশ অন্ধকারে হাত নাড়াচ্ছে। সিসি ক্যামেরার ফুটেজ ছাড়া পুলিশ কোন চুরির ঘটনার ক্লু বের করতে পারছে না।
আর চতুর চোর ডাকাতের দল সেটা ভালো করেই বুঝতে পারছে। তাই এবার চুরির ঘটনা সংঘটিত করে সিসি ক্যামেরার রেকর্ড বক্স পর্যন্ত নিয়ে যাচ্ছে চোরের দল। আর পুলিশ এসে ফর্মালিটি দেখাচ্ছে। এ ধরনের দৃশ্য দেখা গেল আগরতলা শহরের বিজয় কুমার চৌমুহনী এলাকায়। যোগেন্দ্র নগর স্থিত বনকুমারী বাজারে দুটি দোকানে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে পরের দিন অর্থাৎ মঙ্গলবার রাতে আগরতলা শহরের চুরির ঘটনা সংগঠিত হয়েছে।
এবার যে চুরির ঘটনাটি সংগঠিত হয়েছে সেটা বিজয় কুমার চৌমুহনি স্থিত একটি ঔষধের দোকানে। চোরের দল দরজা ভেঙ্গে দোকানে হানা দিয়ে বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ নিয়ে গেছে। বুধবার সকাল সাড়ে সাতটার নাগাদ দোকানের মালিক সমজিৎ পাল দোকান খুলতে এসে এ বিষয়টি প্রত্যক্ষ করে হতভঙ্গ হয়ে যান। তিনি জানান এই ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকা। পুলিশ এসে যথারিতি একটি চোরের মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান