Monday, August 17, 2026
বাড়ি রাজ্য তিথি দেববর্মনের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

তিথি দেববর্মনের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

তিথি দেববর্মনের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ মার্চ :  রবিবার রাজধানীর কৃষ্ণনগর স্থিত রবিসুধাতে রাজ্যের সংগীত শিল্পী তিথি দেববর্মনের উদ্যোগে এক রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে ১৫ তম রক্তদান উৎসব ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বক্তব্য রেখে বলেন, রক্তদান মহৎ দান। রক্তের বিকল্প নেই। গত কয়েক মাস আগে রক্তের সংকট সৃষ্টি হওয়ার পর মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরে আহ্বান জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আসছে সকলে। এবং এই ধরনের রক্তদান শিবিরে মানুষ যত বেশি এগিয়ে আসবে তত বেশি রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকটের সমস্যা সমাধান হবে। এবং বিশেষ করে বর্তমানে এই রক্তদান শিবির উৎসবের মেজাজে হয়। মানুষ যেকোনো শুভ কাজ রক্তদান দিয়ে শুরু করছে। এবং এ ধরনের কর্মসূচি যাতে আগামী দিনও অব্যাহত রাখে তার জন্য আহ্বান জানান মেয়র। পরবর্তী সময়ে রক্তদান শিবির ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা। তারা রক্তদাতাদের শুভেচ্ছা জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha