Monday, August 17, 2026
বাড়ি রাজ্য অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসত্যাগী সম্রাট রায় সহ তাঁর দুশতাধিক অনুগামী

অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসত্যাগী সম্রাট রায় সহ তাঁর দুশতাধিক অনুগামী

অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসত্যাগী সম্রাট রায় সহ তাঁর দুশতাধিক অনুগামী

আগরতলা, ৩ মার্চ (হি.স.) : অবশেষে বিজেপিতেই যোগ দিলেন কংগ্রেসত্যাগী সম্রাট রায় সহ তাঁর অনুগামীরা৷ ছাত্রনেতা সম্রাট রায় রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে তাঁর অনুগামীদের একজোট করেন৷ সেখান থেকে ঢাক বাজিয়ে বিজেপি পার্টি অফিসে যান৷ সেখানে গেলে বিজেপির নেতারা তাঁদের দলে বরণ করেন৷

রবীন্দ্র ভবনের সামনে জমায়েতস্থলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্রাট বলেন, তাঁকে ত্রিপুরা প্রদেশ এনএসইউআই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তাঁর জায়গায় একজন ভূ–মাফিয়াকে এনএসইউআই সভাপতি করা হয়েছে৷ নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায়বর্মণের বিরুদ্ধে সমালোচনায় সরব হন সম্রাট৷ তাঁর দাবি, কংগ্রেসকে ওই দুই নেতা ব্যবসার কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন৷

বিজেপির প্রদেশ দফতরে এনএসইউআই–এর প্রাক্তন রাজ্য সভাপতি সহ প্রায় দুশোজন ছাত্র যুবক বিজেপিতে যোগদান করেছেন৷ তাঁদেরকে দলে বরণ করেন বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী, অমিত রক্ষিত সহ যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব৷

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha