Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ৬ টি দোকানে দুঃসাহসিক চুরি

৬ টি দোকানে দুঃসাহসিক চুরি

৬ টি দোকানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ মার্চ : মধুপুর থানার অন্তর্গত মধুপুর বাজারের পাশাপাশি ৬ টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। জানা যায় শুক্রবার গভীর রাতে এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে চোরের দল মধুপুর বাজারে ৬ টি দোকানে হানা দেয়।

৬ টি দোকান থেকে চোরের দল আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকার সামগ্রী নিয়ে যায়। মধুপুর বাজারের ব্যবসায়ী মিঠুন রায় জানান ওনার দোকান ঘরের টিন কেটে চোর দোকানে প্রবেশ করে। দোকান থেকে চোরেরা ল্যাপটপ সহ বেশকিছু মূল্যবান মোবাইল নিয়ে গেছে। অপরদিকে এক সেলুন দোকানের মালিক জানান চোরেরা ওনার দোকান থেকে নগদ ১০ হাজার টাকা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে মধুপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha