Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ভবিষ্যৎ-এর দিশারী : মুখ্যমন্ত্রী

২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ভবিষ্যৎ-এর দিশারী : মুখ্যমন্ত্রী

২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ভবিষ্যৎ-এর দিশারী : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ মার্চ : শুক্রবার বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। প্রস্তাবিত এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রস্তাবিত এই বাজেট ভবিষ্যৎ-এর দিশারী।

এই বাজেট বিকাশ মুখি বাজেট। সমাজের সকল অংশের মানুষের স্বার্থে এই বাজেট পেশ করা হয়েছে। তার জন্য অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ২৭ হাজার ৮০৪ কোটি ৬৭ লক্ষ টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট জনকল্যাণ মুখি বাজেট। এই বাজেট বিধানসভায় পাশ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha