Friday, August 14, 2026
বাড়ি রাজ্য অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৬ টি দোকান

অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৬ টি দোকান

অগ্নিকাণ্ডে ভস্মীভূত ২৬ টি দোকান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় ২৬ টি দোকান। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ধূমাছড়া বাজারে। জানা গেছে বুধবার রাত আনুমানিক একটা নাগাদ ধুমাছড়া উপর বাজারে অগ্নিকান্ড সংগঠিত হয়। খবর পেয়ে মনু ও ছৈলেংটা থেকে দুটি ধমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে।

দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৮-৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা বলে ধারনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস,  জনজাতি মোর্চার সম্পাদক জয়বাহাদূর রুপিনি, মহকুমা শাসক উওম কুমার সহ অন্যন্যরা। শর্ট সার্কেট থেকেই এই অগ্নিকান্ড বলে প্রাথমিক ধারণা। ঘটনার প্রসঙ্গে বিস্তারিত জানান জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা। তিনি বলেন রাত একটা নাগাদ এই অধিকাংশ ঘটনার সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের কিভাবে প্রশাসনিক সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ঘটনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha