স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন জেলা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি পরিদর্শনে গিয়ে সরকারি কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় অবগত হচ্ছেন। প্রত্যক্ষ করছেন নানা অভিযোগও।
এরই মধ্যে পশ্চিম জেলার জেলাশাসক, জেলার পুলিশ সুপার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এইদিনের বৈঠকে পশ্চিম জেলার একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু জানান রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর তিনি প্রতিটি জেলা পরিদর্শন করেছেন। এবং জেলার আধিকারিকদের সাথে বৈঠক করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলির অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা করেছেন। এইদিন পশ্চিম জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান