Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ভবঘুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

ভবঘুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

ভবঘুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : জাতীয় সড়কের পাশে এক ভবঘুরের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার সকালে। মৃতদেহে কোন আঘাতের চিহ্ন না থাকলেও হাতে একটি বিস্কুটের প্যাকেট রয়েছে। মৃতদেহটি উদ্ধার হয়েছে রাজধানীর মিলন চক্র এলাকার এক দোকানের সামনে থেকে। পুলিশের প্রাথমিক ধারণা রাতের বেলা মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচিত এই ভবঘুরের।

 এ ডি নগর থানার পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, বিস্কুট খেয়ে মৃত্যু হয়েছে নাকি রাতের বেলা ঘুমের মধ্যে হৃদ রোগে আক্রান্ত হয়েছে? ময়না তদন্তের পর পুলিশ মৃত্যুর আসল কারণ জানতে পারবে। পাশাপাশি পুলিশ তদন্ত করছে তার পরিচয় জানার।

 এদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এলাকায় প্রতিদিন এই ভবঘুর ঘোরাফেরা করতো। কারোর সমস্যার কারণ ছিলেন না তিনি। বিভিন্ন সময় মানুষ যা হাতে তুলে দিতেন তাই খেতেন। কিন্তু কিভাবে তরতাজা ভবঘুরের মৃত্যু হয়েছে তা নিয়েও গুঞ্জন সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha