Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ১৩ জন

ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ১৩ জন

ভয়াবহ যান দুর্ঘটনায় আহত ১৩ জন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ খোয়াই থানাধীন ছনখলা এলাকায় ম্যাক্স ও অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় ১৩ জন। তার মধ্যে তিন বছরের শিশু সহ ৬ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, খোয়াই থেকে একটি ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়, অন্যদিকে আগরতলা থেকে একটি অল্টো গাড়ি খোয়াই -এর উদ্দেশ্যে আসছিল, তখন খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার ছনখলা বাজার সংলগ্নে দুর্ঘটনা ঘটে। এতে মোট ১৩ জন গুরুতর আহত হয়। তার মধ্যে তিন বছরে একটি শিশু কন্যা রয়েছে। ঘটনার পর এলাকাবাসী এবং দমকল কর্মীরা আহত ১৩ জনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত অবস্থায় শিশু কন্যাটি সহ ছয়জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়। অন্যদেরকে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাকীদের। খবরের ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ গাড়ি দুটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha