Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ভুয়া নথিপত্র সহ আটক বাংলাদেশী

ভুয়া নথিপত্র সহ আটক বাংলাদেশী

ভুয়া নথিপত্র সহ আটক বাংলাদেশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ ফেব্রুয়ারি : ভুয়া নথিপত্র বানিয়ে পুলিশের চোখে ধূলো দিতে পারল না এক বাংলাদেশী। অভিযুক্তকে আটক করে তদন্ত শুরু করেছে মেলাঘর থানার পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে মেলাঘর থানাধীন তেল কাজলা শ্রীমতি পাড়া থেকে বাংলাদেশের কুমিল্লা জেলার কোটবাড়ির কামরুল মিয়াকে ভুয়া পি আর টি সি ও জন্মের নথিপত্র সহ মেলাঘর থানার পুলিশ গ্রেপ্তার করে।

বাংলাদেশের এই কামরুল মিয়া দীর্ঘ আট বছরের উপর তেল কাজলা নিশানমুড়া ঘর বাড়ি করে বসবাস করে। ত্রিপুরায় এসে বাংলাদেশের নাম পরিবর্তন করে তার ভুয়া নথিপত্রের নাম দিয়েছে হানিফ মিয়া। বাংলাদেশী এই কামরুল মিয়া বেআইনি কাগজপত্রগুলি করতে তাকে সহযোগিতা করেছে সীমান্ত লাগুয়া এক ব্যক্তি। তার থেকে মোট ৭০ থেকে ৬০ হাজার টাকার নিয়েছে বেআইনি কাগজগুলি করার জন্য বলে সূত্রে খবর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha